নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলে এক দিনে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় তানোরে দুইজন গ্রেফতার ও নওগাঁয় একজন পলাতক। হত্যাকাণ্ডের মধ্যে নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামে বাবা তাজিম উদ্দিন সরদার (৭০), ছেলে আশরাফুল ইসলামের (২২) ও তানোরে শহিদুল ইসলাম (৩৫) নামের একজন দিনমজুর।
শনিবার তানোরের হত্যাকাণ্ডের ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম আজ রোববার সকালে সিল্কসিটিনিউকে জানায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় দুইজনকে শনিবার গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান (৪০) ও রবিউল ইসলাম (৩৫) নামের দুইজনকে আটক করা হয়েছে।
এর আগে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের বহরইল গ্রামে মোজাম্মেল হক ছেলে দিনমজুর শহিদুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে। পরে শুক্রবার সকালে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেন। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হরিশপুর গভীর নলকূপের পাশে শহিদুলের লাশটি পড়ে ছিল। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

শহিদুল ইসলামের লাশের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
তবে নিহতের পরিবার দাবি করেছেন, বাড়ির পাশে জাহিদুর রহমানের গভীর নলকুপের কাছে রাতে শহিদুল ইসলাম তার বন্ধুদের সঙ্গে বনভোজন করছিলেন। ওইসময় শহিদুল ও তার বন্ধুরা দেশিয় মদ পান করেন। এরই এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে তার বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে রাতে সঙ্গে থাকা তার দুই বন্ধু মাজেদ ও আফজাল পলাতক আছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম রোববার সকালে সিল্কসিটিনিউকে জানায়, ছেলে বাবাকে আর ভাই ভাইকে হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত তাজিম উদ্দিন সরদারের স্ত্রী জামিলা বেগম বাদি হয়ে এই মামলা করেন। এই মামলায় তার বড় ছেলে বাইতুল সরদারের নামে এই হত্যা মামলা করেন। বর্তমানে বায়তুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
নওগাঁয় সদর উপজেলার শিমুলিয়া গ্রামে বৃহষ্পতিবার রাত ১১টায় দিকে ছেলের বটির আঘাতে পিতা তাজিম উদ্দিন সরদারকে (৭০) ছেলে আশরাফুল ইসলাম (২২) ও আশরাফুল ভাই বায়তুল হত্যা করেছে।
গ্রামের কৃষক তাজিম উদ্দিন, তার বড় ছেলে বায়তুল এবং ছোট ছেলে আশরাফুল ইসলাম সবাই কমবেশী মানষিকভাবে অসুস্থ্য। মাঝে মাঝেই ঐ পরিবারের সদস্যদের মধ্যে পাগলামী দেখা যায়। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় ছোট ছেলে আশরাফুল ইসলামের পাগলামী বেড়ে যায়।
প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে পড়ে। তাকে শান্ত করতে একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়। কিন্তু ঐ ঘরে তাদের পিতা তাজিম উদ্দিন শুইয়ে ছিল তার তারা জানতোনা।
উত্তেজনায় এটা সেটা ভাঙচুরের এক পর্যায়ে বটি দিয়ে পিতার পেট, দুই হাত ও মাথায় এলোপাতাড়ী আঘাত করে। এতে ভুড়ি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে ঘর খুলে পিত্রা ঐ অবস্থা দেখে বড় ছেলে বয়তুল শীল দিয়ে ছোট ভাই আশরাফুলের মাথায় সজোরে আঘাত করে। তাকে প্রথমে নওগাঁ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে নেয়ার পথে মান্দা ফেরীঘাট পৌঁছলে তার মৃত্যু হয়।
স/আ










