সদ্য প্রকাশিত
রাজশাহী

‘রাজশাহীর মানুষ নিরীহ প্রকৃতির’ : লিটন

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘রাজশাহীর মানুষ নিরীহ প্রকৃতির’ : লিটন

নিজস্ব প্রতিবেদক:

৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এবং রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর মানুষ নিরীহ প্রকৃতির। অল্পতে খুশি হয়, চাহিদাও কম। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে রাজশাহীর রূপরেখার উন্নয়ন হয়েছে। দেশের সবচেয়ে সেরা শহর হবে রাজশাহী। সম্প্রতি রাজশাহী বিশ্বের সবচেয়ে কম দুষণমুক্ত নগরীর হিসেবে পরিণত হয়েছে। চেষ্টা করলে সফল হওয়া সম্ভব তা দেখা যাচ্ছে। বৃক্ষরোপণ করা একটা মহৎগুণ। যা আমাদের সবার থাকা প্রয়োজন। বৃক্ষের জন্য আমরা দুনিয়াতে বেঁচে আছি।

 
শুক্রবার বিকেলে কারিতাস অডিটোরিয়ামে নগরীর মহিষবাথান এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সেহাব উদ্দিনের সহধর্মিনী শামীমা আরা প্রধানমন্ত্রীর নিকট থেকে ‘বাস ভবনের ছাদে বাগান’ ক্যাটাগরিতে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে প্রথম স্থান হয়ে জাতীয় পদক গ্রহণ করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
লিটন আরো  বলেন, রাজশাহী শিক্ষা নগরী। ইতোমধ্যে রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রক্রিয়া সম্পন্ন, শিশু হাসপাতাল নির্মাণ প্রক্রিয়া চলছে, আইটি প্রশিক্ষণ ব্যবস্থা ও রাজশাহীকে শিল্পাঞ্চল করা হবে। যেন এ অঞ্চলের শিক্ষিত ছেলেমেয়েরা আর পিছিয়ে না থাকে। সরকার শিক্ষিতদের জন্য আয়ের সুযোগ করে দেয়ার চেষ্টা করছেন। এরমধ্যে রাজশাহী থেকে কলকতা সরাসরি বাস চালু হয়েছে, ট্রেনেরও ব্যবস্থা করা হবে। এছাড়া তিনি বলেন, আমি (লিটন) নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা রাসিকের মেয়র থাকাকালীন কিছু করেছি। এখন মেয়র না থাকলেও অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনুমোদন নিয়ে সম্পন্ন করছি।

 
৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় বর্ন কর্মকর্তা এমরান আহম্মেদ, কারিতাস আঞ্চলিক পরিচালক ডেনিস সি বাস্কে। দোয়া করেন, মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের পেস ইমাম মুফতি হাফেজ মাওলানা মুস্তাক আহমেদ।

 
ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু, নগর আ’লীগের সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, রাজশাহী দোকান মালিক সমিতির সভাপতি গোলাম সারোয়ার স্বপন, বিসিক কর্মকর্তা মুঞ্জুর মোর্শেদ চুন্না, ৫ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন ও সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ন কবীর বাচ্চু, সমাজসেবক আবদুস সামাদ প্রমুখ।

 
এরপর শামীম আরাকে প্রধান অতিথিসহ অতিথিরা ক্রেস্ট দিয়ে ধন্যবাদ ও সংবর্ধনা প্রদান করেন। এছাড়া ওয়ার্ডের জাতীয় পুরস্কার প্রাপ্তি কয়েক জন্য ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ধন্যবাদ ও পুরস্কার প্রদান করা হয়।

স/অ