সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীর বাঘায় অটো-রিকশা হারিয়ে নিঃস্ব শামিম

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া
রাজশাহীর বাঘায় অটো-রিকশা হারিয়ে নিঃস্ব শামিম

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় শামিম মিঞা নামের এক দরিদ্র অটো চালকের শেষ সম্বল ব্যাটারি চালিত অটো রিকশা চুরি হয়ে গেছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বাঘা মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে তিনি অটো উদ্ধারের জন্য থানায় অবগত করেন।

অটো-রিকশা চালকের নাম শামিম মিঞা। তিনি উপজেলার বাঘা নতুন পাড়া গ্রামের মৃত মনির মিঞার ছেলে।

জানা যায়, শামিম মিঞা ধার-দেনা করে একটি অটো রিকশা কিনে রাস্তায় চালাতেন। এ থেকে যা আয় হতো তা দিয়ে বৃদ্ধ মা, স্ত্রী, দুই মেয়ে নিয়ে দু’বেলা খেয়ে সংসার পরিচালনা করতেন। বর্তমানে আয়ের উৎসটুকু হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

এ বিষয়ে শামিম মিঞা জানান, আমি গরীব মানুষ। ধার-দেনা করে একটি অটো কিনে রাস্তায় চালাতাম। কিন্তু রোববার বিকেলে বাঘা মাজার গেটের সামনে অটো রিকশা রেখে বৃদ্ধ মায়ের জন্য ওষুধ কিনতে যায়। ফিরে এসে দেখি অটো আর নেই। এখন  আমি ৫ সদস্যের পরিবার নিয়ে বিপাকে রয়েছি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বর্তমানে এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এজন্য উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা লাগানোর জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, শামিম মিঞা এ বিষয়ে আমাকে অবগত করেছেন। আমি বিভিন্ন থানায় জানিয়ে দিয়েছি। অটো রিকসা এবং মোটরসাইকেল উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বাঘা পৌরসভার চত্বর থেকে শাহিন আলম বাবলু নামের এক ব্যক্তির মোটর সাইকেল হারিয়ে গেছে। বিষয়টি তিনি থানায় অবগত করেছেন। কিন্তু মোটর সাইকেলটিও এখনো উদ্ধার করতে পারেনি আইন-শৃংখলা বাহিনী।

জি/আর