সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

দুর্গাপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া
দুর্গাপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ী গ্রামের ভুক্তভোগী শিশুর বাড়িতেই এই ঘটনা ঘটে। পরে অভিযুক্ত যুবককে স্থানীয় হাতেনাতে আটক করে দুর্গাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে।

ভুক্তভোগী শিশুটির চাচা জানান, নাদিম তাদের বাড়িতে জমি চাষ করা পাওয়ার ট্রিলারের চালক ছিলেন। এ কারণে সে তাদের বাড়িতেই থাকতেন। রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির লোকজন ধানমাড়াইয়ের কাজ করছিলেন। এই সুযোগে অভিযুক্ত নাদিম তার ভাতিজিকে ঘরে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটির রক্তপাত শুরু হলে অভিযুক্ত নাদিম দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পাড়া-প্রতিবেশী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সে পালানোর চেষ্টা করছিলো। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাকে আটক করে। বর্তমানে অভিযুক্ত যুবক থানা হেফাজতে রয়েছে। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে রাজমাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।’ রাত সোয়া ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করবেন। পরে মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে ওই মামলা গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (দুর্গাপুর) মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’ ধর্ষণের ঘটনার বেশ কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/এস

ট্যাগ: