তানোর প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম ও খবর২৪ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তানোর প্রেসক্লাবের পেশাগত সাংবাদিকবৃন্দ।
শনিবার সকালে তানোর প্রেসক্লাবে একসভা আহ্বান করে ক্লাবে সভাপতি সাঈদ সাজু।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংবাদিক টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু, আশরাফুল আলম, ইনছান পারভেজ, বকুল প্রমুখ।
সভায় জনপ্রিয় নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজের সম্পাদক রফিকুল ইসলাম ও খবর২৪ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলরু বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
স/শ
রাজশাহীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলায় তানোর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ









