সব খবর

রাজশাহীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, পুঠিয়া প্রেসক্লাবের প্রতিবাদ

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের জেরে রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটি নিউজ ডটকমের সম্পাদক রফিকুল ইসলাম এবং খবর২৪ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুঠিয়া প্রেসক্লাব।

 

শুক্রবার সকালে পুঠিয়া প্রেস ক্লাবের সভাপতি হাসমত দৌলা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের সকল সদস্য এ প্রতিবাদ জানান।

 

পুঠিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, সংবাদ প্রকাশের জেরে সিল্কসিটি নিউজের সম্পাদক রফিকুল ইসলাম ও খবর২৪ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব চৌধুরীর সহযোগী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক মো. গাজী হয়রানির উদ্দেশ্যে মানহানি মামলা দায়ের করেছেন তা অত্যন্ত দুঃখজনক। তাছাড়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিয়ে বিষোদগার করেছেন শ্রমিক নেতা মাহতাব চৌধুরী।

 

সাংবাদিকদের ওপর এমন চাপ সৃষ্টি ও কণ্ঠরোধ করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরুপ। সত্য প্রকাশের জেরে মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। আমরা হয়রানিমূলক এই মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

স/অ