সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রাজশাহীতে ৯ মাদকসেবীর কারাদণ্ড

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে ৯ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ মাদকসেবীকে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সমর কুমার পাল তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মহানগরীর গুড়িপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে জনি (২২) ও একই এলাকার মৃত মোসলেম ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আসাম কলোনি এলাকার মৃত হক ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৫০), দাশপুকুর এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে  কামরুল ইসলাম (৪৫), নামো ভদ্রা এলাকার আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৪), কয়েরদাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে রেজাউল করিম (৩০), জেলার পবা উপজেলার শিশাপাড়া এলাকার আবুবক্করের ছেলে সোনারুল ইসলাম (৩৩), গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৪০) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার তালতলা গ্রামের মৃত বাদশা মোল্লার ছেলে আরিফুল ইসলাম (১৯)।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকায় স্কোয়াড্রন লীডার কেবিএম মোবাশ্বের রহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল সমন্বয়ে ভ্রাম্যমান আদালত গঠন করা হয়। র‌্যাবের অপারেশন দলটি সেখানে অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে তাদের আটক করে।

 

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবন করার অপরাধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারা মোতাবেক আটককৃত আসামীদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
স/অ