সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক২১ জুন ২০১৯২ মিনিট পড়া
রাজশাহীতে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেসরকারী চ্যানেল ৭১ টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর শাহমখদুম কলেজ সংলগ্ন অফিসে কেক কেটে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি ও শাহীন আকতার রেনী। তিনি বলেন, ৭১ টেলিভিশন যাত্রা থেকে সত্য নিষ্ঠা দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। ৭১ টেলিভিশনের মাধ্যমে দ্রুত সকল সংবাদ মানুষ জানতে পারে।

এছাড়াও অনুষ্ঠানে আগত অথিতিরা সাম্প্রতিক ৭১ টেলিভিশনের বিভিন্ন গঠনমূলক কর্মকান্ডের প্রশংসা করে করে বলেন, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইতোমধ্যে দেশের মানুষের মন জয় করেছে ৭১ টেলিভিশন।
তাই আগামী দিনেও  ৭১ টেলিভিশন গণমানুষের পাশে থাকবে এবং আগের মত মুক্তিযুদ্ধের কথা বলবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে এবং ধারণ করবে। পাশাপাশি প্রবাসেও দেশের কৃষ্টি-কালচার তুলে ধরতে বড় ভুমিকা রাখার আশা ব্যক্ত করেন অতিথিরা।

এদিকে, অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, রাবি সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব আলী, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর খান আলম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক আব্দুল আল মাহমুদ বাবলু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বিএফইজজে সহ সভাপতি মামুন অর রশিদ মামুন, যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।

স/শা