
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (৪ এপ্রিল) মহানগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মোস্তাকিন রনি (৩৭)। সে ওই গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গত সোমবার (৪ এপ্রিল) রাত ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত ৯ টায় ঘটনাস্থল থেকে আসামী মো. মোস্তাকিন রনিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ/এস









