সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহীতে ৪ নেতাকে জেলা আ’লীগের সংবর্ধনা

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে ৪ নেতাকে জেলা আ’লীগের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ পাওয়ায় রাজশাহীর চার নেতাকে সংবর্ধনা দিয়েছে  নেতাকে জেলা আ’লীগ। রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকাল ৫ টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

 

সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে সম্মানিত সদস্য জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সম্মানিত সদস্য জনাব নুরুল ইসলাম ঠান্ডু, সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেক ও সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খানকে।

 

উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম আখতার জাহান এম.পি। নেতাদের ফুলের শুভেচ্ছার পর রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেন এবং তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন।

 

এরপর সংবর্ধনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সম্মানিত সদস্য জনাব নুরুল ইসলাম ঠান্ডু, সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেক ও সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ, সদস্য ইঞ্জিঃ এনামুল হক এমপি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সদস্য আলহাজ্ব ফকরুল ইসলাম, মেয়র আক্কাস আলী, উপদেষ্টা বদিউজ্জামান বদি চেয়ারম্যান, জাকিরুল ইসলাম সান্টু উপজেলা চেয়ারম্যান, মেয়র তোফাজ্জল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার চেয়ারম্যান।

 

এছাড়াও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, রাজশাহীর সবকটি উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা শিক্ষক সমিতি, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটি ও জেলার আইনজীবিরা তাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন।

স/অ