সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

রাজশাহীতে ৪৭ জন গ্রেফতার, মাদক উদ্ধার

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে ৪৭ জন গ্রেফতার, মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে মহানগরীর ০৪টি থানা ও ডিবি পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বোয়ালিয়া মডেল থানা ২২ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৩ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

 

যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন মাদক ব্যবসায়ী ও ২৪ জন অন্যান্য ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়াও বোয়ালিয়া মডেল থানা পুলিশ রামচন্দ্রপুর নদীর ধার হতে বিলকিস(৪০) ও  আলী (২৬)দ্বয়কে ১১ পিচ ইয়াবা, রাজপাড়া থানা পুলিশ গুড়িপাড়া এলাকা হতে সাইদুর রহমান শামিম (২২) কে ১১ পিচ ইয়াবা, একই এলাকা হতে মকবুল হোসেন(৪৭) কে ১৫০ গ্রাম গাঁজা, মতিহার থানা পুলিশ চক কাপাশিয়া এলাকা হতে বেলাল হোসেন(২৯) কে ১৫ পিচ ইয়াবা এবং ডিবি পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকা হতে সাজেদুল ইসলাম বিদ্যুৎ(৪২)কে ১ গ্রাম হিরোইন উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স/অ