সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

রাজশাহীতে ৪১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে ৪১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পৃথক দুই অভিযানে ৪১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ৩ টা থেকে পৃথক দুটি অভিযানে এসব জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা যায় নি।

 
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কমান্ডার হাবিলদার আব্দুল হাদি তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহীর  বাঘা থানার হরিরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার, ৩০ টাকা।

 
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি টহল দল।

 
এদিকে বিকেল সাড়ে ৫ টার দিকে চর মাজারদিয়া পোষ্টের একটি নিয়মিত টহলদল কমান্ডার নায়েক আমিনুল ইসলামের নেতৃত্বে নগরীর রাজপাড়া থানাধীন চর মাজারদিয়া পশ্চিম পাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১১২ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে যার আনুমানিক সিজার মূল্য ৪৪ হাজার ৮৩০টাকা|

 
এ ঘটনার সাথে জড়িত ২ জনকে সনাক্ত করতে পেরেছে টহলদল।তারা হলেন চর মাজারদিয়া এলকারা কাশেমের ছেলে পাঞ্জাতন (৪৫) এবং একই এলাকার পল্টু মিয়ার ছেলে মিশাত (৩০)।

 

এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ১৩/১৬ তারিখ ০৬ সেপ্টেম্বর ২০১৬।

স/শ