
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২২ আগস্ট ) ৩১ জনকে আটক করেছে । আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ,আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৬ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে। এর মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক মামলায় আটক অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩১.৭৫ গ্রাম হেরোইন, ২৩৪ বোতল ফেন্সিডিল, ১০ বোতল এ্যালকোহল ও ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
জে/এইচ









