নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১৮জন ওয়ারেন্টের আসামিসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার রাতে নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ৭ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৪ জন এবং ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪জন মাদক ব্যবসায়ী, ১৬ জন অন্যান্য ও মাদকসেবী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
স/শ










