নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে পুলিশ। পরে দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা সাতজন, মতিহার থানা ১৭ জন, শাহ মখদুম থানা দুইজন এবং ডিবি পুলিশ একজনকে আটক করেছে।
আটক জামায়াত কর্মীরা হলেন- মহানগরীর শ্যামপুর মধ্যপাড়া এলাকার ডা. রব্বানী (৬০), ইউসুফ আলী (৩০), রানা (৩০), নতুন বুধপাড়া এলাকার মিজানুর রহমান (৩২)। শিবির কর্মীরা হলেন- চর শ্যামপুর এলাকার সুজন (২৭), আজিজুল হাকিম ওরফে রাজিব (২০), কাজলা এলাকার রকি (২২) ও দেওয়ানপাড়া এলাকার রাব্বিল (২২) ও তার ভাই জনি (১৯), একই এলাকার আতিকুল (২৪)।
জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স/আর










