সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে সাংবাদিককে পুলিশের মারধর: বিপিজেএ’র রাজশাহীর নিন্দা

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
রাজশাহীতে সাংবাদিককে পুলিশের মারধর: বিপিজেএ’র রাজশাহীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহীর ক্যামেরাপার্সন রুবেলকে অকারণে পুলিশের মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানান সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান।

বিজ্ঞপ্তিতে যৌথভাবে তারা বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত কাজে বের হওয়া সাংবাদিককে নির্যাতন করা কোন পুলিশ সদস্যের কাছে আশা করা যায়না। কারণ দেশের এই অচলাবস্থায় সাংবাদিকরাই দেশবাসীর কাছে তথ্য তুলে ধরছেন এবং সচেতন করছেন। এমতাবস্থায় পরিচয় দেয়ার পরও শারীরিক নির্যাতন ও লাঞ্চনাকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। সেই সাথে আগামীতে যেন পুলিশের দ্বারা কোন সাংবাদিক নির্যাতিত না হয় তাও উল্লেখ করতে হবে। প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী থেকে বাংলাদেশ পুলিশ সংক্রান্ত যেকোন ধরণের কার্যক্রমের কাভারেজ বন্ধ করে দেয়া হবে।

প্রসঙ্গত, শনিবার (০৪ এপ্রিল) মহানগরীর বুধপাড়া এলাকায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রাজশাহীর ক্যামেরাপার্সন রুবেলকে অকারণে শারীরিকভাবে লাঞ্চিত করেন কাটাখালি পুলিশ ফাঁড়ির এএসআই আরিফ। এ ঘটনার পর ক্ষোভ জন্মে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিক মহলে। দ্রুত ব্যবস্থা নিতে সাংবাদিক নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে আরিফকে প্রত্যাহার করে নেয়া হয়।