সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

রাজশাহীতে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস কাপ টূর্নামেন্টের তৃতীয় আসর

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
রাজশাহীতে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস কাপ টূর্নামেন্টের তৃতীয় আসর

নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আগামি ২৪ ফেব্রুয়ারী রাজশাহীতে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপ টূর্নামেন্টের তৃতীয় আসর। খেলায় আই সি সি এর পর এবারে প্রথম বারের মতো ব্যবহার করা হবে লাইটিং বেল। টূর্নামেন্টকে কেন্দ্র করে একদিকে যেমন বিশেষ আকর্ষণ নিয়ে এসেছেন আয়োজকরা তেমনি বিপুল উৎসাহ বিরাজ করছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে।

 
স্বাধীনতা কাপ টূর্নামেন্টের তৃতীয় আসরে নগরীর বিভিন্ন এলাকা এবং ক্লাবের ৩২ টি দল অংশগ্রহন করেছে। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাতে নগরীর দড়িখরবনা মোড় এলাকায় খেলার আনুষ্ঠানিকভাবে লটারী অনুষ্টিত হয়েছে।

 
আয়োজকদের সাথে কতা বলে জানা যায়, দ্বিতীয় আসরে  এ টূর্নামেন্টে নগরীর ৬৪ টি দল অংশগ্রহন করে। কিন্তু এই টূর্নামেন্ট থেকে আরো কোয়ালিটি বেজ খেলোয়াড় তৈরী এবং বাছাই করতে এবারে ৩২ টি দলকে বাছাই করা হয়েছে। গতবারের খেলায় বিশেষ আকর্ষন ছিল থার্ড আম্পায়ার দ¦ারা পরিচালন। তবে এবারে তার সাথে নতুন ভাবে লাইটিং বেল সংযোজন করা হয়েছে। ফলে আরও স্বচ্ছ ও আকর্ষনীয়ভাবে টূর্নামেন্ট পরিচালিত করার আভাস দিয়েছেন পরিচালনা কমিটি।


টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে থাকছে শিশুদের নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ নৃত্য। আর থাকছে গম্ভীরা। এই টূর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৫০ হাজার এবং রানার আপ দলকে ট্রফিসহ ২০ হাজার টাকা প্রদান করা হবে। তৃতীয় স্থান অধিকারী দলকে ট্রফিসহ ১০ হাজার টাকা প্রদান করা হবে।


টূর্নামেনন্ট পরিচালক তৌরিদ-আল-মাসুদ সিল্কসিটি নিউজকে বলেন, রাজশাহী থেকে দক্ষ খেলোয়াড় তৈরী করতে আমরা তৃতীয় বারের মতো স্বাধীনতা দিবস কাপ টূর্নামেন্টের আয়োজন করেছি। এই টূর্নামেন্টর মধ্য দিয়ে রাজশাহীর ক্রিকেট অনুরাগীরা তাদের দক্ষতার পরিচয় দিতে পারবে। খেলায় স্বচ্ছতার জন্য থাকছে থার্ড আম্পায়ার ও লাইটিং বেলের ব্যবস্থা যা এর আগে আইসিসি ছাড়া আর অন্য কোথাও ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয়না। এর মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। টিমের চাহিদা ছিল অনেক। খেলায় অংশ নিতে রাজশাহীর অনেক টিম আমাদের সাথে যোগাযোগ করেছে।আমরা সবাইকে নিতে পারিনি। তবে ৩২ টি টিম নিয়েই আমরা রাজশাহীর ক্রিকেটানুরাগীদের ভালো একটা খেলা উপহার দিতে পারবো বলে আশা করছি।
তিনি বলেন, রাজশাহীর যুবক সমাজ দেশের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। চিত্তবিনোদনের অংশ এই খেলার মাধ্যমে আমরা চেষ্টা করছি সে সমাজকে মাদক এবং অন্যান্য অবক্ষয় থেকে দূরে রাখতে। আর টেনিসে খেলে খেলোয়াড়েরা নতুন স্কিল জানতে পারে। আমরা স্বাধীনতা দিবসটিকে ভালো খেলোয়াড় উপহার দিয়ে উৎসর্গ করতে চাচ্ছি।
২৪ ফেব্রুয়ারী টূর্নামেন্টটি শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬শে মার্চ এ। প্রতিটি খেলার লাইভ স্কোর দেখা যাবে www.ictcup.com এই ঠিকানায়।

স/শ