নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শিশু অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সভার আয়ো্জন করা হয়।

‘চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ’ এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে ‘অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভলপমেন্ট (এসিডি)’।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি। স্বাগত বক্তব্য দেন এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। সভার মূল উদ্দেশ্যে তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু অধিকার ইউনিটের উপ-পরিচালক মকসুদ মালেক।
সভায় বক্তারা বলেন, শিশুরা পড়বে এমন লেখার ক্ষেত্রে শব্দ চয়নে আমাদের আরও সতর্ক হতে হবে। কারণ শিশুরাই দেশের মূল্যবান সম্পদ। তাদের শারীরিক ও মানসিক বিকাশ কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।
স/অ










