সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহীতে শিবিরকর্মীসহ আটক ৩৭

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে শিবিরকর্মীসহ আটক ৩৭

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এক শিবিরকর্মীসহ ৩৭ জনকে আটক করেছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৫ জন, ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১ জন শিবির, ২ জন মাদক ব্যবসায়ী ও ১৭ জন অন্যান্য ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

রাজপাড়া থানা পুলিশ হড়গ্রাম বাজার হতে মোঃ টিটুকে (৪৮) ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

এছাড়াও মতিহার থানা পুলিশ মহানগরীর অভিযান চালিয়ে শিবির কর্মী রাজিবুল হাসান সৈকতকে (২১) আটক করে। সে সিরাজগঞ্জের কামারখণ্দ উপজেলার আশরাফুল ইসলামের ছেলে।

স/আর