সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে মাই টিভি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১০ জুন ২০১৮১ মিনিট পড়া
রাজশাহীতে মাই টিভি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মাই টিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী’র মাতা মরহুম ওমেদা বেগম ও পিতা আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে মাই টিভি’র রাজশাহী অফিসের উদ্যোগে নগরীর বহরমপুর এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাই টিভি’র রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অনতু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী।

এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সাপ্তাহিক অপরাধ মালা পত্রিকার সম্পাদক ইয়াহিয়া হোসেন সরকার, এটিএন বাংলা’র রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে মাই টিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী’র মাতা মরহুম ওমেদা বেগম ও পিতা আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

স/শা