সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬ এর ২য় রাউন্ড পালিত হচ্ছে আজ। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ণের লক্ষ্যে গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ নিযাম উল আযীম। সকালে নগরভবন প্রাঙ্গণে কয়েকটি শিশুকে ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

 

উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে কোন শিশুই যেন টিকা খাওয়ানো থেকে বাদ না পড়ে সে দিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান তিনি।

 

তিনি বলেন, টিকা খাওয়ানোর প্রয়োজনীয়তা ও উপকারিতার বিষয়গুলি সম্পর্কে নাগরিকদের সচেতন করে তুলতে হবে। মহানগরবাসী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার কারণে টিকা খাওয়ানোর ক্ষেত্রে আমরা বার বার পুরস্কৃত হয়েছি এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
রাসিকের স্বাস্থ্য, শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি নাজমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ কামরুজ্জামান, পিএসটিসির প্রকল্প পরিচালক ডাঃ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
উল্লেখ্য, ৩শত ৪৩টি স্থায়ী কেন্দ্র ও ৪১টি ভ্রাম্যমান কেন্দ্র হতে ৬-১১ মাস বয়সী ৬হাজার ৭শত ৬৩ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’  (এক লক্ষ আই ইউ) ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সী ৫৩হাজার ৪শত ১০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’  (দুই লক্ষ আই ইউ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ১হাজার ১শত ৫২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে।

স/আর