সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই খুন

নিউজ ডেস্ক২৭ মে ২০১৮২ মিনিট পড়া
রাজশাহীতে ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে জমিজামা নিয় বিরোধর  জেরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত হয়েছেন। নিহত হলেন, ইসমাইলের হোসেন (৫৫)।

পরে তার ছেলে নয়ন বাদি হয়ে চারজনকে আসামি করে মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, আবদুস সালাম তার স্ত্রী মোমেনা বেগম ও দুই ছেলে মুফাজ্জল হোসেন, মেহদী হাসান।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে দুই ভাই আবদুস সালাম (৪২) ও ইসমাইল হোসেন (৬০) সাথে পারিবারিক শক্রতার জের ধরে বিরোধ চলছিল। এর বিরোধের জের ধরে গত ২২ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার সময় আবদুস সালাম, স্ত্রী মোমেনা বেগম, তার দুই ছেলে মোফাজ্জল হোসেন, মেহেদী হাসান বজলু মিলে নিহত ইসমাইল হোসেনকে এলোপাতাড়িভাবে মারপিট করে।

একপর্যায়ে বড় ভাই আবদুস সালাম ধারালো হাঁসুয়া দিয়ে মাথায় কোপ মারলে ছোট ভাই ইসমাইল হোসেন গুরুত্বর আহত হন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে মোহনপুর উজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। রামেক হাসপাতেল ইসমাইল হোসেন পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার সন্ধা সোয়া ৬ টার সময় মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুর রাজ্জাক বলেন, এই ঘটনায় আগে মারামারি মামলা হয়েছিলো। এখন হত্যা মামলার ধারাটা যোগ। মামলার পর থেকে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।