সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
রাজশাহীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে নিয়ে রাজশাহীতে বৈশাখী টেলিভিশনের ১যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় মহানগরীর কামারুজ্জামান চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এসে শেষ হয়।

র‌্যালী ও কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরাদ আলী মিয়া, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ডা: আব্দুল মান্নন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মহানগর ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ সাহা দেবু, রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, সাবেক মহিলা সংসদ সদস্য জাহান পান্না, দৈনিক সোনার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বৈশাখী টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আব্দুস সাত্তার ডলারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সমাজিক, সাংস্কৃতিক, ক্যাবল অপারেটর, গনমাধ্যমেরকর্মীরা।

এ সময় বৈশাখী পরিবারের শুভানুদ্ধায়ীরা র‌্যালি শেষে কেক কেটে শুভেচ্ছা জানান।
স/শ