নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ হরিয়ানে বিষপানে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার নাম হাসান (৪৫)। তিনি হরিয়ানের মৃত আছের কারিগরের ছেলে।

জানা যায়, পারিবারিক কোলহের জের ধরে গতকাল বিকেলে হাসান নিজ বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানায়, বিষয়টি আমার জানা নেই।
স/শ










