সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে বিনা টিকিটে রেল ভ্রমণ, জরিমানা ৩০ হাজার টাকা 

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২২১ মিনিট পড়া
রাজশাহীতে বিনা টিকিটে রেল ভ্রমণ, জরিমানা ৩০ হাজার টাকা 

নিজস্ব প্রতিবেদক:

বিনা টিকিটে রেলে ভ্রমণের দায়ে টিটিকবিহীন ২৫ যাত্রীকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার এই জরিমানা করেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে পশ্চিম রেলের শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, ‘বিরতিহীন আন্তঃনগর বনলতা একপ্রেস ট্রেনে আমি বুধবার ঢাকা থেকে রাজশাহীতে আসি। এসময় আমি আমার সিটে বসে না থেকে বিনা টিকিটে ভ্রমণকারী কেউ আছে কিনা তা চেক করি। অভিযান চালিয়ে ২৫ জন যাত্রীকে পাই যারা কোনো টিকিট কাটেনি। এসময় তাদের কাছ থেকে ভাড়াসহ ৩০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।’

তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস ট্রেন দুপুর দেড়টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। দাপ্তরিক কাজ সেরে আমিও ওই ট্রেনের যাত্রী হয়েই রাজশাহীতে ফিরছিলাম। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান চলবে।’

এএইচ/এস

ট্যাগ: