নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৩ জুলাই (শুক্রবার) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হবে। রাজশাহীতে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোট অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটাররা সকাল থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বুধবার সাংবাদিক ইউনিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোটগ্রহণ চলাকালীন কেউ কোনো প্রার্থী সম্পর্কে মৌখিক বা লিখিতভাবে কুৎসা রটনা করতে পারবেন না। কোনো প্রার্থী ও তার সমর্থকরা ভোটকেন্দ্রে মাইক ব্যবহার, মিছিল ও স্লোগান দিতে পারবেন না। ভোটকেন্দ্রে কোনো ব্যানার, পোস্টার ও স্টিকার লাগানো যাবে না। ভোটার/ইউনিয়নের সদস্য ছাড়া নির্বাচনের দিন কোনো বহিরাগত ভোটকেন্দ্রে (ইউনিয়ন কার্যালয় চত্বরে) প্রবেশ ও নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

এতে আরো বলা হয়, ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো ভোটার সঙ্গে মোবাইল রাখতে পারবেন না। কোনো জাল ভোট ধরা পড়লে বা কোনো এজেন্ট ভুয়া ভোটার চিহ্নিত করলে ওই ভুয়া ভোটারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শা










