সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

রাজশাহীতে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
রাজশাহীতে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোটের আগে রাজশাহীর পবায় বিএনপি ছাড়লেন এক হাজারের বেশি নেতাকর্মী। শুক্রবার বিকালে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

পবার আশরাফের মোড়ে এক অনুষ্ঠানে হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াছিল আলী মাস্টার যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

যোগদানকারীদের নেতা মফিদুল ইসলাম বাচ্চু বিএনপির মনোনয়নে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

এছাড়া যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং নারী সদস্য বিএনপি নেত্রী রেশমা বেগম ও রাশেদা বেগম।

যোগদান অনুষ্ঠানে মফিদুল ইসলাম বাচ্চু বলেন, সারা দেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূলে পর্যাপ্ত অনুদান এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপ আমাদের ভালো লেগেছে। আমি বিশ্বাস করি আবারো নৌকা প্রতীক বিজয়ী হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা আওয়ামী লীগে যোগ দিলাম।

যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক জেবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ পলাশ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন প্রমুখ।