নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের ৯ম বর্ষে পর্দার্পন অনুষ্ঠান পালিত হয়েছে। আজ রোববার দুপুর ২টায় রাজশাহী মহানগরীর আলোকার মোড়স্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে মোহনা টেলিভিশনের ৯ম বর্ষে পর্দাপর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী জেলা প্রশাসক এমএম আব্দুল কাদের, রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর মহিলা লীগের সভাপতি সালমা রেজা ও আরএমপি’র মতিহার বিভাগের ডিসি সাজিদ হোসেন ও আরএমপি’র মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খাঁন, দৈনিক সোনালী সংবাদের বার্তা সম্পাদক আনোয়ারুল আলম ফটিক, এটিএন বাংলা’র রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, চ্যানেল আইয়ের আবু সালে মো. ফাত্তাহ, এন টিভি’র শ.ম সাজু, বাংলা ভিশনের পরিতোষ চৌধুরী আদিত্য, এসএ টিভি’র জিয়াউল গণি সেলিম, বৈশাখী টিভি’র আব্দুস সাত্তার ডলার, মাই টিভি’র শাহরিয়ার অনতু, দীপ্ত টিভি’র ইউ আদনান, জিটিভি’র রাশেদ রিপন, সময় টিভি’র সাইফুর রহমান রকি, রাকিবুল হাসান রাজীব, যমুনা টিভি’র মওদুদ রানা, চ্যানেল টুয়েন্টিফোর’র আবরার শাইর, চ্যানেল এস-এর সৈয়দ মাসুদ প্রমুখ। এছাড়াও রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মোহনা টেলিভিশনের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
স/অ










