নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ রায়হান কবির নামে একজনসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। যারমধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জন মাদক ব্যবসায়ী, ১ জন অস্ত্রসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশ রায়হানকবির(৩৫) কে অস্ত্রসহ, সিরাজুলইসলাম(৩৮) কে ০২ গ্রাম হেরোইন স, টকেনা বেগম(৫০)কে ৭ বোতল ফেন্সিডিলসহ, ডিবি পুলিশ জনি ও টনি(২৮) কে ২ গ্রাম হেরোইন ও ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স/অ










