রাজশাহী

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

 

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি দেশব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজশাহীতেও বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা।