সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
রাজশাহীতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: শিশুদের সাংবাদিকতা পেশার প্রাথমিক ধারণা ও শিশু অধিকার বিষয়ে স্বচ্ছ ধারণা এবং গণমাধ্যম স্বাক্ষরতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে শিশুদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। নগরীর অলকার মোড়স্থ মাস্টারসেফ রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে মঙ্গলবার এ কর্মশালা শুরু হয়। এতে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮ জন শিশু অংশ নিচ্ছে।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের অধীনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আগামীকাল বুধবার নগরীর সাহেব বাজারস্থ নাইস হোটেলের কনফারেন্স কক্ষে দ্বিতীয় দিনের কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

প্রশিক্ষণ কর্মশালার শুরুর দিনে শিশু সাংবাদিকতা কী ও কেন?, সংবাদ ধারণা, ধরণ/ প্রকরণ, দেশের বিদ্যমান শিশু বিষয়ক সংবাদ পরিবেশনের ধারা, সংবাদের মাধ্যম হিসেবে সামাজিক গণযোগাযোগের মাধ্যম ব্যবহার ও শিশু অধিকার, শিশু অধিকার সনদ নিয়ে আলোচনা ও ধারণা দেওয়া হয়।
এদিন সেশন পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। বুধবার সেশন পরিচালনা করবেন, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক।

প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয়ভাবে কর্মশালার সমন্বয় করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি মামুন-অর-রশিদ।

 

স/শা