নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর বহরমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে।

প্রত্যক্ষদশীরা সিল্কসিটি নিউজকে জানান, অটোচালক মনিরুল ইসলাম অটোরিকশা নিয়ে নগরীর রেলগেটের দিকে আসছিলেন। এসময় বহরমপুর রেলক্রসিং এলাকায় পার হওয়ার চেষ্টা করেন। তবে একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
এতে মনিরুলের অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মনিরুলকে মৃত ঘোষণা করেন।
নগরীল রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, একজন লোক ট্রেনের ধাক্কায় মারা গেছে শুনেছি।
স/আর










