সদ্য প্রকাশিত
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজনীতি

রাজশাহীতে জেলা আ.লীগের বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
রাজশাহীতে জেলা আ.লীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐক্যের নামে উন্নয়নশীল বাংলাদেশকে মিসকিনে পরিণত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা আওয়ামলী লীগের সহ-সভাপতি বদরুজ্জামান রবু।

প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি আনাচে কানাচে যখন উন্নয়ন চলমান তখন দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য আবারও ৭৫’এর ষড়যন্ত্রকারীরা একত্রিত হয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ করে দিতে চাচ্ছে। তারা বিএনপির মত সন্ত্রাসী দলের সাথে ঐক্য করছে যা দেশের জন্য মঙ্গল নয়।

তিনি আরো বলেন, সোনার বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছিলেন তার কন্যা সেই স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন। কিন্তু এখন নতুন করে বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যাদের অস্তিত্ব এদেশের মানুষের কাছে নেই, যারা দেশেকে নিয়ে ষড়যন্ত্র করে, দেশের মানুষদের দরিদ্র করে রাখতে চায়, অর্থনৈতিক অগ্রগতি যাতে বাধাগ্রস্ত হয়, জীবনযাত্রার মান নিম্ন থেকে নিম্ন তরে নামে এবং দেশের মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি হয় সেই প্রক্রিয়ায় করছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে। আমরা তাদের প্রতিহত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে সজাগ থাকার জন্য আহবান করছি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান-উল-হক মাসুদ, দপ্তর সম্পাদক ফারুক হোসন ডাবলু, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ বিপাশা খাতুন।

সমাবেশ পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, প্রচার সম্পাদক মোঃ রফিকুজ্জামান রফিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফায়সাল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নওহাটা পৌরসভা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

স/আ