নিজস্ব প্রতিবেদক:
‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, পরিবেশ ও জীবন সুস্থ রাখি, সবুজ বরেন্দ্র গড়ি’ শ্লোগানে রাজশাহীতে ‘সবুজ জ্বালানী ও জলবায়ু যুব উৎসব-২০১৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর রোববার দিনব্যাপী নগরীর মিয়াপাড়া সংলগ্ন রাজশাহী সাধারণ গণগ্রন্থাগারের মুক্তমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে।
বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ ও নগরীর তরুণ সংগঠনের যৌথ উদ্যোগে এ উৎসবের পূর্ব প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর পদ্মাপাড় সংলগ্ন সীমান্ত অবকাশে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনের প্রতিনিধি রাবেয়া খাতুন লাকী ও আহসান হাবীব, বারসিক’র প্রতিনিধি জাহিদ আলী ও ইজমত জেরিন, জিরো সিক্স জিআরজেড সংগঠনের প্রতিনিধি ইবনে সিনা, বারসিক’র গবেষণা সহকারী দেবশ্রী মন্ডল, রেটারেক্ট ক্লাব অব নর্থ বেঙ্গলের প্রতিনিধি রেজোয়ান আলতাব রাতুল, সামাজিক সংগঠন নব জাগরণ ফাউন্ডেশনের প্রতিনিধি আহম্মেদ সজীব ও মিতাদুল ইসলাম, সামাজিক সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক সোনার দেশ পত্রিকার সাংবাদিক শামীউল আলীম শাওন প্রমুখ। সভায় সঞ্চালনা করেন, উৎসবের আহ্বায়ক জাওয়াদ আহম্মেদ রাফি।
সভায় সবুজ জ্বালানী ও জলবায়ু যুব উৎসব-২০১৬ আয়োজনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

স/শ










