সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

রাজশাহীতে গ্রেফতার ৩৮, মাদকদ্রব্য উদ্ধার

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে গ্রেফতার ৩৮, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৭ জন ওয়ারেন্টের আসামিসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

আজ বৃহস্পতিবার নগর পুলিশের মুখপাত্র ও সদর সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

 

তিনি সংবাদ বিজ্ঞতিতে উল্লেখ্য করেন, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৩ জন ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৭জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৪ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যববসায়ীরা হলেন, আবু সাইদকে ১০ গ্রাম হেরোইন, আবদুল সাত্তারকে ১৫০ গ্রাম গাজা, কিসমত আলীকে ৫০০ গ্রাম গাজা, লালচানকে ৬ গ্রাম হেরোইন, রবিনকে ৬ বোতল ফেন্সিডিল, আমিনকে ১০০ গ্রাম গাজা, ডিবি পুলিশ রবিউলকে ৫৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স/অ