নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা ও সংস্কার বিষয়ক করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে বেসরকারি প্রতিষ্ঠান দৃক’র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সংবাদকর্মীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। সে সময় যে প্রতিবন্ধকতা গুলো মোকাবেলা করতে হয়েছিলো সে বিষয়ও তুলে ধরেন তারা।
তারা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যম স্বাধীন ছিলো না। সরকার পতনের পর এখনও গণমাধ্যম স্বাধীন হতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্নভাবে গণমাধ্যমকর্মীদের দমিয়ে দেওয়া হয় ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এর থেকে বের হতে হলে সর্বপ্রথম গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার অগ্রাধিকার দিতে হবে।
তারা বর্তমান সরকারের প্রতি আহ্বায়ন জানিয়ে বলেন, গণমাধ্যম কর্মীদের নায্যভাবে মূল্যায়ন করা হয় না। তাই পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমগুলোতে সাংবাদিকদের নির্দিষ্ট ও নায্য বেতন নিশ্চিত করতে হবে। তবেই মুক্ত গণমাধ্যম গড়ে তোলা সম্ভব।
সাংবাদিক ও গবেষক সামিয়া রহমান প্রিমা এই মতবিনিময় সভা সঞ্চালনা করেন। সভায় ঢাকা ও রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।









