সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের উপহার প্রদান

নিউজ ডেস্ক৪ মে ২০২১১ মিনিট পড়া
রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ১০০ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার প্রদান করেছে জেলা প্রশাসন। এদের মধ্যে সংবাদকর্মী ও গণমাধ্যমের অন্যান্য কর্মীরাও আছেন। তাঁদের প্রত্যেককে দুই হাজার করে টাকা দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহীন আক্তার রেণী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।

এ সময় রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।