সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রাজশাহীতে কবি নজরুলের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০২০১ মিনিট পড়া
রাজশাহীতে কবি নজরুলের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার কবি নজরুল একাডেমি, রাজশাহীর আয়োজনে একাডেমি ভবনে এটি অনুষ্ঠিত হয়।

কবি নজরুল একাডেমি, রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর ড. গুলনাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক আজমল খান, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জনতা ব্যাঙ্কের ডিজিএম ফখরুল ইসলাম পান্না সহ আরও অনেকে।

বক্তারা কবির জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, দ্রোহ ও প্রেমের কবি। তিনি ছিলেন মানবতার কবি। নজরুলকে ধারণ করলে আমরা মানুষ হব।

নজরুলের জীবন দর্শন আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী আদ্রিতা, জবা, বিনতি, পারভেজ প্রমুখ।

এস. এম. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল একাডেমির দপ্তর সম্পাদক প্রকৌশলী আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ মার্শাল, প্রচার সম্পাদক নাদিম সিনা, আকরাম হোসেন সহ আরও অনেকে।

স/অ