সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

রাজপথে চলছে নৌকা!

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
রাজপথে চলছে নৌকা!
সিল্কসিটিনিউজ ডেস্ক:
পানি ছাড়া নৌকা চলে না। অবশ্য বন্যার সময় রাজধানীসহ বিভিন্ন এলাকার সড়কে নৌকা চলতে দেখা যায়। তবে এবার রাজধানীর খটখটে শুকনো রাস্তায়ও নৌকা চলতে দেখা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘স্থলবান্ধব’ নৌকা ঢাকার রাজপথে চলছে। আর এই নৌকার উদ্ভাবক ও মাঝি ঢাকা-৮ আসনের বাসিন্দা মিনারুল।

 

নিজের সাইকেলে কাঠের ফ্রেমে নৌকা বানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, বানিয়েছেন নিজের জন্য রাজার পোশাকও। আর এই পোশাক পরে নৌকা-সাইকেলে মেয়েকে পেছনে বসিয়ে ঢাকার রাজপথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। চালাচ্ছেন নৌকার পক্ষে প্রচারণা।

মিনারুলের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউন প্রতিবেদকের। তিনি  বলেন, ‘আমি নিজ উদ্যোগে আওয়ামী লীগকে ভালোবেসে এই নৌকা বানিয়েছি। এটি নিয়ে ঢাকা-৮ আসনের (পল্টন, শাহবাগ ও রমনা থানা) বিভিন্ন রাস্তায় ঘুরছি আমার মেয়েকে সঙ্গে নিয়ে। মানুষের মাঝে নৌকার প্রচারণা করছি ও চকলেট বিতরণ করছি।’

অন্যান্য প্রতীক থাকতে নৌকার প্রচারণায় কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জন্ম ১৯৭২ সালে। তাই মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি। জন্মের পর থেকে আমার বাবা-মা কাছ থেকে স্বাধীনতা যে কথাগুলো শুনেছি। তাতে আমি শিহরিত হয়েছি। শুনেছি কীভাবে আমাদের ওপর নির্যাতন করেছে পাকিস্তানি হানাদার বাহিনী। তারা আমাদের মা-বোনদের সম্ভ্রম কেড়ে নিয়েছে। এইসব শুনে আমার ভেতরে ঘৃণার জন্ম হয়। এরপর আমি বঙ্গবন্ধুর ভাষণ আমাকে ভীষণভাবে আলোড়িত করে। তখন থেকেই আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ শুরু করেছি। তাই আওয়ামী লীগের প্রতীক নৌকা বানিয়ে মানুষের মাঝে প্রচারণা করছি নিজ তাগিদে।’

মিনারুলের হাতের লিফলেট ছিলো ঢাকা-৮ আসনের মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। জানতে চাওয়া হয় আওয়ামী লীগের প্রতি ভালোবাসা ঠিক আছে, কিন্তু রাশেদ খান মেননের লিফলেট কেন?

 

তিনি জানান, ‘আমি ঢাকা-৮ আসনের বাসিন্দা। এর আগেও আমি মেনন সাহেবের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি। তাই এবারও তার লিফলেটই হাতে নিয়ে মানুষের মাঝে বিতরণ করছি। কিন্তু, আমি আমার নিজের শান্তির জন্য মনের ইচ্ছায় এই নৌকাটি তৈরি করেছি। এ বিষয়ে আমাকে কেউ সাহায্য-সহযোগিতা করেনি।’

মিনারুল আরও বলেন, ‘সাইকেলের নৌকা তৈরি, আমার ও মেয়ের পোশাক, মাইক ও লিফলেটসহ সব মিলিয়ে আমার চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে। আমি দুপুর দুটার পর থেকে বের হই ঢাকার রাস্তায়। ঢাকা-৮ আসনের বিভিন্ন রাস্তায় ঘুরছি, অন্য কোথাও যাচ্ছি না আপাতত। এই প্রচারণাটি আমি ইলেকশন পর্যন্ত চালাবো। আমার এই সাইকেলের তৈরি নৌকাটির নাম দিয়েছে ‘জয় বাংলা নৌকা’।’