সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
তথ্যপ্রযুক্তি

রাজনৈতিক বিজ্ঞাপনে গুগলের কড়াকড়ি

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
রাজনৈতিক বিজ্ঞাপনে গুগলের কড়াকড়ি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুগলে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করেছে প্রতিষ্ঠানটি।

কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের রাজনৈতিক মতাদর্শ জেনে সেই নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে লক্ষ্য করে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আর সুযোগ দেবে না গুগল।

রাজনৈতিক ব্যক্তিরা তাদের নিজস্ব ভোটার তালিকা গুগল বা ইউটিউব ব্যবহারকারীদের সঙ্গে মেলানোরও সুযোগ পাবেন না। খবর বিবিসির

গুগলের নতুন এই পলিসি যুক্তরাজ্যে এ সপ্তাহে কার্যকর হবে। পর্যায়ক্রমে পৃথিবীর অন্যদেশগুলো কার্যকর করা হবে।

তবে রাজনৈতিক ব্যক্তিরা আগের মতোই বয়স, লিঙ্গ ও স্থান টার্গেট করে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন।

গুগল অ্যাডের হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কট স্পেনসার বুধবার এক ব্লগ পোস্টে বলেন, নতুন শর্ত আরোপের ফলে বিভ্রান্তিকর তথ্যের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন খুব বেশি বাদ পড়বে বলে মনে করছি না। তবে যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।