সদ্য প্রকাশিত
শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের
রাজনীতি

রাজনৈতিক দলগুলোকে সরকার থেকে বাৎসরিক বাজেট দেওয়ার দাবি নুরের

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাজনৈতিক দলগুলোকে সরকার থেকে বাৎসরিক বাজেট দেওয়ার দাবি নুরের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিবন্ধিত রাজনৈতিক দলকে সরকারের পক্ষ থেকে বাৎসরিক বাজেট দেওয়ার দাবি করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলছেন, ‘সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কোটি কোটি টাকা খরচ করার ভয়ে সাধারণ জনগণ নির্বাচনে সম্পৃক্ত হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে সব স্থানীয় নির্বাচন হতে হবে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

শনিবার (২ নভেম্বর) বিকালে নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘এক লুটেরা গিয়েছে, যদি আবারও কোনও লুটেরা ক্ষমতায় আসে তাদের ও একই চিত্র দেখতে হবে। আজ যারা আওয়ামী লীগের মতো দখলদারি, চাঁদাবাজি করতে চায়, তারা গণঅধিকার পারিষদকে ভয় পায়।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন