সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে: হাসান সরকার

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে: হাসান সরকার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে, বিশেষ করে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে।

শুক্রবার বিকালে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থী হওয়া প্রসঙ্গে হাসান উদ্দিন সরকার বলেন, এটি আমার শেষ ইচ্ছা, জীবনের শেষ নির্বাচন করার। অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে দল বঞ্চিত হবে না; বরং না দিলে আমার এলাকাবাসী বঞ্চিত হবেন।

তিনি এখনো শারীরিকভাবে সুস্থ ও সক্ষম উল্লেখ করে বলেন, পা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় মেধা ও প্রতিভা দিয়ে। বর্তমানে চিকিৎসার ফলে আমার পায়ের অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। বরং আরও খারাপ অবস্থাতেও ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখনও জনগণের রায় আমার পক্ষে ছিল, কিন্তু ফ্যাসিবাদ সরকার আমার বিজয় ছিনিয়ে নিয়েছিল।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি নেতা মো. বাবর আলী এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।

এসময় আরও বক্তব্য রাখেন- মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আতিক, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খোকন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বিএনপি নেতা অমিত দাস প্রমুখ।

 

সূত্র: যুগান্তর