সিল্কসিটিনিউজ ডেস্ক:
দূষণে বিধ্বস্ত দিল্লির বুকে ৭৮৩ একর সবুজের ছোঁয়া। একেবারেই ঘন অরণ্য। মেহরৌলি সেন্টেরাল রেঞ্জের এই অংশটি স্থানীয় মানুষের বেড়ানোর জায়গা। তা ছাড়া পরিযায়ী পাখিদের আনাগোনা এই অরণ্যে বেশ নিয়মিত। তাই বার্ড ওয়াচারদের কাছেও বেশ আকর্ষণীয় সঞ্জয় বন। বসন্ত কুঞ্জের নিকটবর্তী এই বনস্থলিতে সাপ, নীলগাই, শিয়াল ও অজস্র প্রজাতির প্রজাপতির দেখাও মেলে। সেদিক থেকেও এই বন আকর্ষণীয়।
কিন্তু সঞ্জয় বনের মূল আকর্ষণ এই সব ‘প্রাকৃতিক’ বিষয় নয়। বরং সঞ্জয় বনের খ্যাতি অতিপ্রাকৃত বিষয়েই। কথিত আছে, দীর্ঘ সময় ধরে বেশ কিছু সুফি সন্ত এখানে অতিপ্রাকৃত শক্তির সাধনা করেছেন। তাঁদের অনেকের সমাধিও এই বনস্থলিতে। শোনা যায়, পীর হজরত শেখ সাহাবুদ্দিন আশিকুল্লাহ্-র আত্মাকে নাকি নিয়মিত এখানে দেখা যায়।

প্রেতিনীর এই রূপকথা আর সুফি সাধকের মিস্টিক সহাবস্থানে রাতের সঞ্জয় বন জমজমাট। দিল্লি বেড়াতে গেলে ট্রাই করতে পারেন এক নৈশ সফর। আর দিল্লির মানুষ তো জানেনই এই বনের মাহাত্ম্য। তাঁদের আর নতুন করে কিছু বলার নেই।










