সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে ৭ নাইজেরীয়সহ আটক ৮

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজধানীতে ৭ নাইজেরীয়সহ আটক ৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর ও দক্ষিণখান থানা এলাকা থেকে নাইজেরিয়ার সাত নাগরিকসহ আটজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪।

 

মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে ওই আটজনকে আটক করা হয়।

 

আজ মঙ্গলবার সকালে এনটিভি অনলাইনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান।

 

এ সময় মিজানুর রহমান জানান, আজ বেলা ১১টায় কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র‍্যাবের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে নাইজেরিয়ার নাগরিকসহ আটজনকে আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্র: এনটিভি