সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে ৩০ লাখ জাল ভারতীয় মুদ্রাসহ আটক ৪

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৮১ মিনিট পড়া
রাজধানীতে ৩০ লাখ জাল ভারতীয় মুদ্রাসহ আটক ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

রাজধানীতে ৩০ লাখ জাল ভারতীয় মুদ্রাসহ চার জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে জাল মুদ্রা তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ৩০ লাখ জাল ভারতীয় মুদ্রা ও মুদ্রা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান মাসুদুর রহমান।

 

বাংলা ট্রিবিউন