সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে কোটি টাকার জাল নোটসহ আটক পাঁচ

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজধানীতে কোটি টাকার জাল নোটসহ আটক পাঁচ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে কোটি টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১-এর সদস্যরা।

 

গতকাল বুধবার রাতে ওই পাঁচজনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

 

র‍্যাব-১-এর গণমাধ্যম শাখার কর্মকর্তা মুহিত কবীর আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

 

র‍্যাবের এ কর্মকর্তা জানান, বনশ্রী ও জুরাইন এলাকা থেকে কোটি টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সূত্র: এনটিভি