সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

রাগে ট্রেনের মাথায় চড়ে বসলেন এক ব্যক্তি

নিউজ ডেস্ক৩০ জুন ২০১৭১ মিনিট পড়া
রাগে ট্রেনের মাথায় চড়ে বসলেন এক ব্যক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক: ওয়েব ডেস্ক: ট্রেনের সামনে ঝাঁপ দিতে চেয়েছিলেন। কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়ল। রাগে শেষ পর্যন্ত ট্রেনের মাথায় চড়ে বসলেন এক ব্যক্তি। কিছুতেই তিনি নামবেন না। এ নিয়ে প্রায় ৫০ মিনিটের টানটান উত্তেজনা বাঁকুড়া স্টেশনে।

গত রাতে খড়গপুর-আদ্রা-গোমো প্যাসেঞ্জার স্টেশনে ঢুকতেই এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। সফল না হওয়ায় এরপর সোজা ট্রেনের মাথায়। ওভারহেড তার ধরে ফেলতে পারেন, এই আশঙ্কায় বিচ্ছিন্ন করা হয় বিদ্যুত্‍ সংযোগ। পুলিস আসে। খবর দেওয়া হয় দমকলেও। ওই ব্যক্তি জানিয়ে দেন, কেউ এগোলেই তিনি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করবেন। অনেক অনুরোধ উপরোধেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ঝুঁকিটা নেন এক সিভিক ভলান্টিয়ার। ওই ব্যক্তিকে নামিয়ে আনেন তিনি। এ ঘটনার জেরে প্রায় ৫০ মিনিট বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে বেশ কিছু ট্রেন।