সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

‘রাখাইনে নরকের মতো পরিস্থিতি’

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘রাখাইনে নরকের মতো পরিস্থিতি’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের অবস্থাকে নরকের সঙ্গে তুলনা করেছেন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম। তিনি বলছেন, সেখানে গত প্রায় দেড় মাস ধরে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে সাড়ে তিনশো জন নিহত হয়েছে। এছাড়াও বহু নারীকে ধর্ষণ করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে সাড়ে তিন হাজার ঘরবাড়ি। ঘরবাড়ি হারিয়েছেন ত্রিশ হাজারেরও বেশি মানুষ। সব মিলিয়ে সেখানে সৃষ্টি হয়েছে নারকীয় এক পরিস্থিতির।

 

এ অবস্থায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য নূরুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

 

ওই রাখাইন নেতা আরো বলেন, সেখানে এমন অত্যাচার চলছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সেখানকার লোকজনের সাথে কথাবার্তা বলে যেসব খবর পাওয়া যাচ্ছে সেই চিত্রটা আরো অনেক বেশি ভয়াবহ।

 

গত ৯ অক্টোবর থেকে রাখাইনদের হিসেবে কমপক্ষে সাড়ে তিনশোজন নিহত হয়েছেন বলে দাবি করেন নুরুল ইসলাম। তিনি জানান সবচেয়ে খারাপ অবস্থা উত্তর আরাকান এবং মংডু টাউনশীপে।

 

তবে নুরুল ইসলামের এই দাবি নিরপেক্ষ কোন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি বাংলা। কারণ দেশটির সরকার কোন সাংবাদিককেই মিয়ানমারের সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে যেতে দিচ্ছে না।

 

তবে মিয়ানমারের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে রাখাইন রাজ্যে ৬৯ জন দুর্বত্ত নিহত হয়েছেন।

সূত্র: এনটিভি