নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ( রাকাব) রংপুর বিভাগের ঠাকুরগাঁও জোনের আওতাধীন ব্যাংকের ৩৮০ তম রুহিয়া শাখার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব রমেশ চন্দ্র সেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম; জেলা পরিষদ ঠাকুরগাঁও এর চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী; রাকাব, রংপুর বিভাগের মহাব্যবস্থাপক রকিবুর রহমান খন্দকার এবং ঠাকুরগাও এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে রাকাব, ঠাকুরগাঁও জোনের জোনাল ব্যবস্থাপক শরিফুল ইসলাম, রাকাব, জোনাল নিরীক্ষা কর্মকর্তা তৈমুর রহমান, রুহিয়া শাখার ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম, শাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রমেশ চন্দ্র সেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে । কৃষি সেক্টরের উন্নয়নের লক্ষ্যে রাকাব এতদঞ্চলে ব্যাপক অর্থায়ন করছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি কৃষকদের পাশে থেকে কৃষির উন্নয়নে সহযোগিতার হাত বাড়ানোর জন্য ব্যংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব মুহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ এলাকায় কৃষি ব্যাংকের শাখা প্রতিষ্ঠিত হওয়ায় কৃষিক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ব্যবসা বানিজ্যের প্রসার তথা কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নতুন শাখাটির আর্থিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে নিজেদের সঞ্চিত অর্থ ব্যাংকে আমানত হিসেবে জমা রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি তিনি অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আলমগীর রুহিয়া এলাকায় কৃষি ব্যাংকের নতুন শাখা প্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
স/শ









