সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রহনপুরে হঠাৎ বেড়েছে ছিনতাইয়ের দৌরাত্ম

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
রহনপুরে হঠাৎ বেড়েছে ছিনতাইয়ের দৌরাত্ম

গোমস্তাপুর প্রতিনিধি:

ঈদকে সামনে চাপাইনবাবগঞ্জের রহনপুরে হটাৎ করে ছিনতাই বেড়ে গেছে। গত দু’দিনে দু’টি ভুক্তভোগী পরিবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টায় রহনপুর স্টেশন বাজার থেকে ঈদের কেনাকাটা করে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন নাচোলের সোনাইচন্ডী কলেজের প্রভাষক এমাজউদ্দীন এর স্ত্রী ও কন্যা।

জানা যায়, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী যুবক তাদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। ব্যাগে প্রায় দেড় হাজার টাকা ও মোবাইল ফোন ছিল বলে জানিয়েছেন তারা । বুধবার একই সময়ে উপজেলা চত্বরে অবস্থিত অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের পাশে নিজ বাড়ীর সামনে ছিনতাইয়ের শিকার হন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মইনুল ইসলামের স্ত্রী। তিনি জানান, ছিনতাইকারী যুবক মোটরসাইকেল নিয়ে এসে তার এন্ড্রয়েড ফোন নিয়ে পালিয়ে যায়। সমপ্রতি কয়েকটি ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

এ বিষয়ে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসগর আলী জানান, এ ধরনের ঘটনা এলাকায় প্রথম। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। এছাড়া অবৈধ মোটরসাইকেল আটকে পৌঁর শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

জি/আর